ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ০৫:৩৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ০৫:৩৪

পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে ভারত এবং অস্ট্রেলিয়া। তারই ধারাবাহিকতায় এবার নারীদের  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক। আর সেই টুর্নামেন্ট খেলতেই দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার জাহানার আলম ও রুমানা আহমেদ।

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার অংশ নেবেন। রুমানার দল বার্মি আর্মি ও জাহানারা খেলবেন ফ্যালকন নামক দলে।

আগামী ৩০ এপ্রিল দুবাইয়ে যাবেন তারা। ৬ দলের টুর্নামেন্ট শুরু হবে ১ মে। উচ্ছ্বসিত রুমানা বলেন, 'প্রথমবার এ টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। ঈদ বাইরেই কাটাতে হবে। এটা অন্য রকম অনুভূতি। চেষ্টা করব ভালো খেলতে।'

৩০ বছর বয়সী রুমানা আহমেদ মূলত লেগস্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে তার ৭৪৮ রানের সঙ্গে রয়েছে ৬১ উইকেট। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন 

তিনি। অন্যদিকে জাহানারা আলমের অভিজ্ঞতা আছে নারী আইপিএলে খেলার। ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার ৭১ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট।

২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফেয়ারব্রেক। এবার তারা বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি।

আরও পড়ুন

×