ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুবাইয়ে ঈদ করলেন জাহানারা-রুমানা

দুবাইয়ে ঈদ করলেন জাহানারা-রুমানা
×

জাহানারা আলম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৫:৩১ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৫:৩১

দেশের বাইরে ঈদ উদযাপন বাংলাদেশের ছেলে ক্রিকেটারদের করতে হয় প্রায়ই। বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এমন অভিজ্ঞতা খুব একটা নেই। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে রুমানা আহমেদ ও জাহানারা আলম এখন দুবাইয়ে। পরিবার ছাড়াই ঈদ পালন করতে হচ্ছে তাদের।

ক্রিকেটার ক্যারিয়ার শুরুর পর এবারসহ মোট ৪ বার দেশের বাইরে ঈদ করতে হলো জাহানারাকে। নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন জাহানারা। তার সাথে আছেন আরেক নারী ক্রিকেটার রুমানা আহমেদ।

ক্রিকেটার ক্যারিয়ার শুরুর পর এবারসহ মোট ৪ বার দেশের বাইরে ঈদ করতে হলো জাহানারাকে। নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন জাহানারা।

জাহানারা বলেন, 'চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই অন্যরকম থাকে। পরিবারের বাইরে ঈদ করলে আনন্দটা পাওয়া যায় না। এটা অন্য সাধারণ আর দশটা দিনের মতোই হয়। অবশ্যই খুব মিস করব। তবে ঈদের দিন বলে কথা, নতুন জামা তো পরতে হবে। আমরা যেসব জায়গায় খেলাধুলা করি, যেসব দেশে যাই। সেখানে মিষ্টি মুখ করার সুযোগ থাকে না। তারপরও টিমমেটরা মিলে মোটামুটি আনন্দ করি।'

ফেয়ারব্রেক নামের আমন্ত্রণমূলক টুর্নামেন্টের মাঠের লড়াইয়ে নামবেন জাহানারা-রুমানা। ঈদের আনুষ্ঠানিকতা শেষে এখন তাদের ভাবনায় ব্যাট-বলের পারফরম্যান্স।

আরও পড়ুন

×