ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

টস জিতে বোলিংয়ে যুবারা

টস জিতে বোলিংয়ে যুবারা
×

ছবি: ক্রিকইনফো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:০৬ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১৫

ঘরের মাঠে ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিলেন মেহেদি মিরাজ-নাজমুল শান্তরা। এবার আবার দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে উঠেছে টাইগার যুবারা। ফাইনাল লক্ষ্য ধরে নামা এ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। নিউজিল্যান্ড তাই পচেফস্ট্রুমে শুরুতে ব্যাট করবে।

শক্তির বিচারে কিউই যুবাদের থেকে পিছিয়ে নেই বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। ওদিকে গেল বছর নিউজিল্যান্ড থেকে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ফেরে বাংলাদেশ। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল যেমন শেষ দুই ম্যাচে কষ্ট করে জিতে সেমিতে উঠেছে। বাংলাদেশ যুবারা তেমনি গ্রুপ পর্বের এক বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে দ্রুতই ধসে যায়। সব মিলিয়ে দু’দলের শক্তি তাই সমান বলা চলে। যুবা অধিনায়ক আকবর আলীও তেমনটাই বলেছেন।

দক্ষিণ আফ্রিকায় দু’দিন আগেও হয়েছে বৃষ্টি। উইকেট তাই খুব একটা ব্যাটিং সহায়ক নয়। পচেফস্ট্রুমে প্রথম ইনিংসের গড় রান ধরা হচ্ছে ২১০ এর আশপাশে। প্রথমে বল নিয়ে বাংলাদেশ দলের পেসার শরিফুল-সাকিবদের আশা থাকবে দ্রুত কিউই যুবাদের ধসিয়ে দেওয়া। পরের কাজটা রাকিবুলরা এগিয়ে নিতে চাইবেন। 

বাংলাদেশ দলের যুবারা ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। এই দলে যুবা ক্রিকেটে পাঁচ সেঞ্চুরি পাওয়া তৌহিদ হৃদয় আছেন। তিন সেঞ্চুরি পাওয়া মাহমুদুল হাসান জয় আছেন। আছেন কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলা এবং নিউজিল্যান্ডে সেঞ্চুরির রেকর্ড আছে তানজিদ তামিমের। সব মিলিয়ে বাংলাদেশ বোলাররা নিউজিল্যান্ড যুবাদের অল্প রানে আটকে রাখতে পারলে বাংলাদেশ যুবাদের ফাইনালে খেলার ভালো সুযোগ আছে বলা চলে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তানজিদ তামিম, পারভেজ ইমন, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, আকবর আলী (উইকেটরক্ষক), শামিম হোসাইন, তানজিম সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরিফুল ইসলাম।

আরও পড়ুন

×