ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সংবর্ধনায় প্রয়াত কোচকে স্মরণ তামিমের

সংবর্ধনায় প্রয়াত কোচকে স্মরণ তামিমের
×

বগুড়ায় সংবর্ধনা দেওয়া হয় যুবা দলের দুই ক্রিকেটার তানজিদ তামিম ও তৌহিদ হৃদয়কে। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৪

ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন যুবা টাইগাররা। দেশ বইছে ক্রিকেট জ্বর। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দিয়েছে সংবর্ধনা। নিজ এলাকায়ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন যুবারা।

কিন্তু বিশ্বজয়, সংবর্ধনার মধ্যেও কাতর তামিম। বগুড়ায় যার হাতে তামিমে  ক্রিকেট প্রশিক্ষণ। তামিমের এই বিশ্ব জয়ে যিনি অন্যদের চেয়ে বেশি খুশি হতেই সেই কোচ মোসলেম উদ্দিন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বগুড়ার সংবর্ধনায় তামিম প্রয়াত গুরুর উদ্দেশ্যে বলেন, আমাদের ক্রিকেট গুরু মোসলেম স্যার মারা গেছেন। খবরটি আমরা দক্ষিণ আফ্রিকা থেকে শুনেছি। খারাপ লেগেছে। মোসলেম স্যারের জন্য সবার কাছে দোয়া চাই। তামিম এবং হৃদয় বগুড়ার অন্যান্য ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের নিয়ে তাদের কোচ মোসলেম উদ্দিনের জন্য একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করবেন বলেও জানান। সেখানে সকালের উপস্থিতি কামনা করেন তিনি।

বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের দুই খেলোয়াড় তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয় দুপুর ১২টার দিকে নিজ এলাকা বগুড়ায় পৌছালে তাদের সংবর্ধনা দেয়া হয়। বগুড়া শহরের সাতমাথায় ক্রিকেট ভক্তরা বগুড়ার তামিম-হৃদয় স্লোগানে মুখরিত করে তোলে। এ সময় জেলা ক্রীড়া সংগঠণের সদস্যরা তামিম-হৃদয়সহ সবাইকে মিষ্টিমুখ করান।

উপস্থিত সবার উদ্দেশ্যে তামিম বলেন, আমরা এ বিজয়ে খুব আনন্দিত। এ বিজয় দেশের ১৬ কোটি মানুষের বিজয়। তামিম-হৃদয়কে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংগঠন আরও একটি সংবর্ধনার দেবে বলে জানায়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ শেখসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×