ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

নাপোলি জয় করা হলো না মেসিদের

নাপোলি জয় করা হলো না মেসিদের
×

ছবি: দ্য গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৬:০৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৬:১৮

ম্যারাডোনার ‘যোগ্য’ আর্জেন্টাইন উত্তরসূরি ধরা হয় লিওনেল মেসিকে। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা একসময় নাপোলির হয়ে মাঠ মাতিয়েছেন। বিশ্বকাপে রার্নাস আপ হওয়া মেসি খেলছেন বার্সার হয়ে। ম্যারাডোনা যে মাঠে একসময় নিয়মিত খেলেছেন মেসি মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্রথমবার প্রতিপক্ষ হয়ে যান সেই মাঠে।

তবে ম্যারাডোনার দল কিংবা তার ভক্তদের হারাতে পারেননি মেসিরা। বরং পিছিয়ে থেকেও অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারা। সমতার ম্যাচে বার্সার প্রাপ্তি কেবল একমাত্র অ্যাওয়ে গোল।

ইতালির ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে অবশ্য বার্সার রেকর্ড ভালো নয়। আগের পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে বার্সা। জয় পায়নি একবারও। সেই ধারা এবারও অক্ষুন্ন থাকলো। কিকে সেতিয়েনের দল নাপোলি জয় করে ফিরতে পারলেন না। বরং বার্সার জন্য বড় ধাক্কা তাদের মিডফিল্ডার আর্তুরো ভিদালের লাল কার্ড দেখে মাঠ ছাড়া এবং সামনের লেগে নিষিদ্ধ হওয়া।

নাপোলি ম্যাচের ৩০ মিনিটে গোল করে এগিয়ে যায়। মার্টেন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোল করে ম্যাচে ফেরে বার্সা। এরপর তারা চেষ্টা চালিয়ে যায় আরও গোল করতে। প্রথম লেগ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। এরমধ্যে ৮৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের খড়গে পড়ে মাঠ ছাড়েন ভিদাল। এর আগে ৫০ মিনিটে হলুদ কার্ড দেখেন সার্জিও বুসকেটস। তিনি টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সামনের ম্যাচ মিস করবেন।

আরও পড়ুন

×