ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চ্যাম্পিয়নস লিগ ড্র

শেষ ষোলোয় মুখোমুখি পিএসজি-বায়ার্ন, রিয়াল-লিভারপুল

শেষ ষোলোয় মুখোমুখি পিএসজি-বায়ার্ন, রিয়াল-লিভারপুল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০৬:২৬ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৬:২৬

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। শেষ ষোলোতেই মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। অন্যদিকে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। এদিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেয়েছে সহজ প্রতিপক্ষ, লাইপজিগকে।

তবে শেষ ষোলোয় কোয়ালিফাই করা প্রিমিয়ার লিগের আরও দুই ক্লাব টটেনহ্যাম ও চেলসি অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষই পেয়েছে। ইতালিয়ান সিরি আ চ্যাম্পিয়ন এসি মিলানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টটেনহ্যাম। আরেক ক্লাব চেলসির প্রতিপক্ষ জার্মান লিগ বুন্ডেসলিগার রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ড।

গ্রুপপর্বে পিএসজিতে টপকে চ্যাম্পিয়ন হওয়া পর্তুগিজ ক্লাব বেনফিকা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্লাব ব্রুগকে। এছাড়া জার্মান আরেক ক্লাব ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। ইতালির আরেক ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে এখনো সময় বাকি অনেকটা। তার আগে রয়েছে ফিফা বিশ্বকাপের বিরতি। বিরতি কাটিয়ে জানুয়ারিতে ক্লাব ফুটবল মাঠে ফিরলেও চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে। 

শেষ ষোলোর প্রথম লেগ ১৪, ১৫, ২১ এবং ২২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৭, ৮, ১৪ এবং ১৫ মার্চ।

একনজরে শেষ ষোলোয় কে কার মুখোমুখি-

লাইপজিগ-ম্যানচেস্টার সিটি

ক্লাব ব্রুগ-বেনফিকা

লিভারপুল-রিয়াল মাদ্রিদ

এসি মিলান-টটেনহ্যাম হটস্পার

ফ্রাঙ্কফুর্ট-নাপোলি

বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি

ইন্টার মিলান-পোর্তো

পিএসজি-বায়ার্ন মিউনিখ

আরও পড়ুন

×