ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আইপিএল বাতিলের মানসিক প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি

আইপিএল বাতিলের মানসিক প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি
×

ছবি: গালফ নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৫:০৮

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাড়তি সময় ধরে আলাপ-আলোচনা করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল কিভাবে আয়োজন করা যায় তার পথ খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। সঙ্গে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন, আইপিএল চলতি মৌসুমের মতো বাতিল হওয়ারও।

সংবাদ মাধ্যমকে একজন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ছয়টায় ক্লাবগুলোর মালিকদের একটা সভা আছে। কিন্তু সবকিছুই কেমন কঠিন হয়ে উঠছে। ওই পরিস্থিতি নিয়েই আমরা আলাপ করবো। স্কুল, কলেজ, সিনেমাহল, শপিং সেন্টালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ব্যায়ামগার বন্ধ। এটা এমন একটা পরিস্থিতি যেখান থেকে লিগ বন্ধ হয়ে যেতে পারে।’

ফ্র্যাঞ্চাইজির আরেকজন জানান, যদি লিগ শেষ পর্যন্ত না হয় তবে বিভিন্ন বেতন-ভাতা বাবদ দলগুলোর ১৫-২০ কোটি টাকা করে লোকসান হবে। এর বাইরেও তাদের অনেক ক্ষতি আছে। স্বত্ত্ব বিক্রি, টিকিট বিক্রি এগুলোর অর্থ আয় হবে না। তবে কোন কিছুই মানুষের নিরাপত্তার উদ্ধে নয় বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ভারতীয় বোর্ড এবং আইপিএল কতৃপক্ষ যেখানে চিন্তা করছে দেশটির সরকার করোনাভাইরাস ঝুঁকির মধ্যে অন্য দেশের ক্রিকেটারদের ভারতে ঢুকতে দেবে কি-না। তার মধ্যে ফ্র্যাঞ্চাইজির কেউ কেউ উল্টো প্রশ্ন রাখছে। অন্য বোর্ডগুলো কি তাদের ক্রিকেটারদের ছাড়পত্র দেবে।

সংবাদ সংস্থা আইএএনএসকে একজন বলেন, ‘আমরা চিন্তা করছি, বিদেশি ক্রিকেটারদের ভারতে আসতে ভিসা দেওয়া হবে কি-না। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, অন্য বোর্ড তাদের ক্রিকেটারদের ভারতে আসার অনুমতি দেবে কি-না। সুতরাং সবকিছু নির্ভর করছে করোনার পরিস্থিতিতে কোন বদল আসে কি-না তার ওপর।’ ভারতের ক্রীড়ামন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, সকল খেলাই বন্ধ। যদি কোনটা বাতিল করা সম্ভব না হয়, তবে দর্শক শূন্য গ্যালারিতে তা আয়োজন করতে হবে।

আরও পড়ুন

×