ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তামিমদের হারিয়ে দিচ্ছিলেন আকবর-মাহেদিরা

তামিমদের হারিয়ে দিচ্ছিলেন আকবর-মাহেদিরা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৫:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ১১:৩৫

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটা ভালো যায়নি তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে সাবলিল রান তোলা তামিম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দিয়ে ধীরে শুরু করে ৪৭ বলে ১৯ রান করে ফিরে যান। তার সঙ্গী আনামুল শূন্য করে ফেরেন। তবে রনি তালুকদারদের দাপটে গাজী গ্রুপের বিপক্ষে ৬ উইকেটে ২৫১ রান তোলে প্রাইম ব্যাংক। শেষ পর্যন্ত জয় পায় ৯ রানে।

প্রাইম ব্যাংকের হয়ে রনি তালুকাদার করেন ৭৯ রান। এছাড়া নাহিদুল ইসলাম ৫৩ ও নাঈম হাসান ৪৬ রান করেন। জবাব দিতে নেমে মাহমুদুল্লাহর গাজী গ্রুপ শুরুতে জাকির হোসেনকে হারায়। এরপর সৌম্য সরকার এবং মুমিনুল দলকে ভিত্তি এনে দেন। সৌম্য ৪৯ রান করে আউট হন। মুমিনুল করেন ২৮ রান। অধিনায়ক মাহমুদুল্লাহ ৩২ করে ফিরে যান।

চাপে পড়া দলকে টানার দায়িত্ব পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ফেরা অধিনায়ক আকবর আলী। তিনি ২৮ বলে এক ছক্কা ও তিন চারে ৩১ রান করে আউট হন। বড় ধাক্কা খায় গাজী গ্রুপ। কিন্তু গাজীর স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান দলকে ভরসা দিতে থাকেন। তিনি এক পাশে দাঁড়িয়ে ৪৯ বলে তিন ছক্কা ও ছয়টি চারে ৫৬ রান করেন। কিন্তু দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি। নয় রানে হার তাদের দল। আকবর আলীর রান আউটটাই কাল হয়েছে গাজী গ্রুপের। নয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

অন্য ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমীতির বিপক্ষে ৫৫ রানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের সৈকত আলী ৮৩ রান করেন। নাসির হোসেন ও উইকেটরক্ষক নুরুল হাসান ফিফটি করেন। তারা তোলে ২৭৯ রান। জবাবে খেলঘর ৯ উইকেটে ২২১ রান তোলে। খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম ফিফটি করেন।

আরও পড়ুন

×