টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের প্রস্তাব
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০১:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চলতি বছর অ্যাসেজ দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী বছরের জুনে প্রথম ধাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দুই বছর মেয়াদি লিগ ভিত্তিক ওয়ানডে সিরিজ বাতিলের প্রস্তাব করেছে ক্রিকেটের ধোনী এবং প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলো।
আইসিসিরও তাতে সায় আছে। সব ক্রিকেট বোর্ড সম্মত হলে তারা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছে। করোনা পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ ও লিগ ভিত্তিক ওয়ানডে সিরিজ মেলাতে গেলে সূচি বিপর্যয় অনিবার্য। চলিত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আছে। আগামী বছর আবার ভারতে আছে টি-২০ বিশ্বকাপ। দুটি বিশ্বকাপ আয়োজন তাই অসম্ভব হয়ে উঠতে পারে।
আবার বিশ্বকাপের মতো আসার বাতিল হলে সব ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেজন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের প্রস্তাব করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের নেতৃত্বে অন্য কিছু বোর্ড আইসিসিকে করোনার কারণে আগামী দুই বছরের জন্য ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের প্রস্তাব করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসিকে ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) ঢেলে সাজানোরও আহ্বান জানিয়েছে বোর্ডগুলো। ইসিবি এতে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে। আইসিসির সঙ্গে বোর্ডগুলোর এ আলোচনা দুই সপ্তাহ আগেই হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এ নিয়ে আলোচনা চলছে এখনো। তবে আইসিসি কোনো ধারণা এখনও দেয়নি।’
তবে আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, আইসিসি ক্রিকেট বোর্ডগুলোর এই প্রস্তাবে সায় দিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ইভেন্টগুলো যেভাবে সাজানো আছে সেভাবেই আমরা করার পরিকল্পনা করছি। কিন্তু আমাদের আর্থিক ব্যাপারগুলোও দেখতে হবে। তার জন্য সকল বোর্ডকে তাদের অভ্যান্তরিন বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। সব বোর্ড সম্মত না হলে, এই পরিস্থিতি সামাল দিয়ে কোনকিছুই ঠিকঠাক সমাধান সম্ভব নয়। এই প্রাদুর্ভাব আইসিসির বড় পরীক্ষা নেবে।’
