ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পরিচালকের দায়িত্ব বুঝে নিলেন স্মিথ

পরিচালকের দায়িত্ব বুঝে নিলেন স্মিথ
×

ছবি: ক্রিকবাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৪:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ইংল্যান্ড বিশ্বকাপের পরই নতুন নিয়মে ক্রিকেট বোর্ড পরিচালনার ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। গেল বছরের শেষে তারই অংশ হিসেবে গ্রায়েম স্মিথকে বোর্ড পরিচালক করা হয়। তিনি প্রাথমিকভাবে তিন মাসের দায়িত্ব নেন। এরপর আরও তিন মাস দায়িত্ব পালন করেন তিনি। তার পরিচালনায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ভালো ফল পাওয়ার ইঙ্গিত দিয়েছে।

গ্রায়েম স্মিথকে তাই আরও দুই বছরের জন্য সিএসএর পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২২ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘স্মিথ তার পরিশ্রম, অভিজ্ঞতা এবং ব্যতিক্রমধর্মী সংকল্প দিয়ে গেল ছয় মাসে বড় প্রভাব ফেলেছেন।’

তিনি বলেন, ‘এরই মধ্যে স্মিথ বেশ কিছু কাজ করে ফেলেছেন। তিনি আমাদের বিভিন্ন দলকে এমন করে সাজানোর পরিকল্পনা করেছেন যে, আমরা দূরে আলো দেখতে পাচ্ছি।  তিনি এরই মধ্যে দলে পরিবর্তনসহ বেশ কিছু কার্যকর কৌশল নিয়েছেন।’

আরও দুই বছর দায়িত্ব পালন নিয়ে স্মিথ বলেন, ‘আমার পদটা এখন কিছুটা স্থায়ী বলা চলে। এতে সামনে আরও সহজে কাজ করার সুযোগ তৈরি হলো। প্রধান নির্বাহী যেমনটা বলেছেন, এখনও আমাদের সামনে অনেক কাজ বাকী। শুধু আন্তর্জাতিক পর্যায়ে না, আমাদের পাইপলাইন তৈরির ক্ষেত্রেও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে আগে যেমন নেতার আসনে ছিল, আবার সেখানে ফিরিয়ে নিয়ে যেতে চাই।’

আরও পড়ুন

×