ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিশেষ কলাম

চাপের মুখে ভারত কী করে– দেখার অপেক্ষায় থাকলাম

চাপের মুখে ভারত কী করে– দেখার অপেক্ষায় থাকলাম
×

রিকি পন্টিং, সাবেক অধিনায়ক, অস্ট্রেলিয়া

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৮:০৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৮:০৮

আমি শুরু থেকেই বলে আসছি, ভারতকে হারানো কোনো দলের জন্যই সহজ হবে না। সেভাবেই তারা বিশ্বকাপ শুরু করেছে। আমি এখন দেখার অপেক্ষায় আছি, চাপের মুখে ভারত কেমন করে।

ঘরের মাঠে তাদের ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। কোনো একটি ম্যাচে কোনো ক্রিকেটারের বাজে সময় যেতে পারে, ভারতীয় দলেরও একটি ম্যাচ বাজে যেতে পারে। যদিও এখন পর্যন্ত যা হয়েছে, তাতে খুশি ভারতীয় দল।

তবে এটা বলতেই হবে, সেরা কম্বিনেশন নিয়েই ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমেছে। দলটি বাড়তি চাপ যেমন সামলাতে পারে, তেমনি একটি বিভাগের দুর্বলতা অন্যটি দিয়ে ঢেকেও দিতে পারে। তাদের রয়েছে ভালো মানের পেসার, তেমনি রয়েছে স্পিনারও। তাদের টপঅর্ডার, মিডল অর্ডার ব্যাটিং ফর্মে আছে। সত্যি বলতে কি, এমন একটি দলকে হারানো যে কোনো দলের জন্যই কঠিন। কিন্তু আমরা দেখার অপেক্ষায় আছি, প্রত্যাশার বাড়তি চাপ নিয়ে তারা এই টুর্নামেন্টের সামনের দিনগুলোতে কীভাবে এগিয়ে যায়। এটা কখনোই বলতে পারি না, তাদের ওপর চাপ নেই। অথবা এটা বলতে পারি না, সেই চাপ তাদের ওপর কোনো প্রভাব ফেলে না। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট, এখানে অনেক কিছুই হতে পারে।

রোহিতের মতো দারুণ একজনের নেতৃত্ব পেয়েছে ভারত। আমি খেয়াল করে দেখেছি, সে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যাটিং করে থাকে। মাঠে কিংবা মাঠের বাইরের যে কোনো প্রতিকূল অবস্থা থেকে নিজেকে বের করে আনতে জানে। তবে বিরাট কোহলির মতো খেলোয়াড়, যাকে সমর্থকরা প্রচণ্ডভাবে ফলো করে, তার হয়তো এই সমর্থকদের জন্যই কিছু করে দেখানো প্রয়োজন।

আরও পড়ুন

×