ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘এই মুহূর্তের জন্য ১০-১২ বছর অপেক্ষা করেছি’

‘এই মুহূর্তের জন্য ১০-১২ বছর অপেক্ষা করেছি’
×

মোহাম্মদ নবীর উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৭:০৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৭:০৩

আফগানিস্তান প্রথমবার ২০১৫ বিশ্বকাপে অংশ নেয়। ওই আসরে একটি জয় পেলেও ২০১৯ আসরে ম্যাচ জেতা হয়নি তাদের। এবার ভারত বিশ্বকাপে ইংল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে বড় ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। 

ম্যাচ শেষে দলটির সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবী বলেছেন, এই মুহূর্তের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, ‘দল ও পুরো আফগানিস্তানের জন্য এটা বড় মুহূর্ত। পাকিস্তানের মতো দলের বিপক্ষে বড় ইভেন্টে জয় পেলাম। এই মুহূর্তের জন্য আমরা ১০-১২ বছর অপেক্ষা করেছিলাম।’ 

পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু ম্যাচে কঠিন লড়াই করেও হেরেছে আফগানিস্তান। এশিয়া কাপের আগের সিরিজে এক উইকেটে হেরেছে এক ম্যাচে। টি-২০ বিশ্বকাপ কিংবা ২০১৯ এর বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে আফগানরা। 

ওই স্মৃতি তুলে ধরে মোহাম্মদ নবী বলেছেন, ‘গত তিন-চার মাস আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা তাদের বিপক্ষে ৭-৮ ম্যাচটা খেলেছি এবং অধিকাংশ ম্যাচ শেষ মুহূর্তে হেরেছি। এই জয়ে সবাই ভালো মুডে আছে। ইব্রাহিম এবং গুরবাজ আমাদের ব্যাট হাতে মোমেন্টাম দিয়ে গেছে।’ 

আফগানিস্তানের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচেই কঠিনভাবে জয়ের চেষ্টা করবেন বলেও উল্লেখ করেছেন নবী, ‘আমাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হেরে যাওয়া উচিত হয়নি। টুর্নামেন্টের অর্ধেক পার করে ফেলেছি আমরা। টেবিলে এখন চার পয়েন্ট আমাদের। আগামী ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনভাবে লড়বো।’ 

আরও পড়ুন

×