ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

টি-২০ বিশ্বকাপের দল গুছিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া

টি-২০ বিশ্বকাপের দল গুছিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া
×

ছবি: উইজডেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৪:৪০

অস্ট্রেলিয়া বিশ্বকাপের এখনও কয়েক মাস বাকি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অক্টোবরের ওই বিশ্বকাপ সময় মতো হবে কি-না তা নিয়েও আছে শঙ্কা। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হনস মনে করেন, গোছানো হয়ে গেছে অস্ট্রেলিয়ার টি-২০ দল। শুধু সেরা একাদশের দু-একটি জায়গা নিয়ে আছে চিন্তা।

টেস্টের পাশাপাশি অস্ট্রেলিয়া টি-২০ ফরম্যাটে সেরা দল হয়েছে। টি-২০ ফরম্যাটে দারুণ ছন্দে আছে অ্যারন ফিঞ্চের দল। শেষ দশটি টি-২০ ম্যাচের নয়টিতে জয় তুলে নিয়েছে তারা। ভারত, শ্রীলংকা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে। অস্ট্রেলিয়া তাই টি-২০ ফরম্যাটে ভারসাম্যপূর্ণ দল পেয়ে গেলে বলে মনে করছে।

ট্রেভর হনস বলেন, 'সেরা দল ঘোষণার আগে একটা বা দুইটা জায়গা সবসময়ই আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে হাতে ভারসাম্যপূর্ণ একটা দল থাকার পর এবং ওই দল যখন টানা এক বছর ভালো পারফরম্যান্স করে। আমরা বিশ্বকাপের জন্য সেরা দল বাছাই করার খুবই কাছে আছি। এখন শুধু দলটা ঘোষণা করাই যা অপেক্ষা।'

অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টেস্ট দলে দারুণ ভারসাম্য এনেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। কিন্তু তিনি টি-২০ দলে এখনও ঢুকতে পারেননি। ঘরের মাঠে বিশ্বকাপে তিনি টি-২০ দলে জায়গা পাবেন কি-না সেই নিশ্চয়তা নেই। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মনে করছেন, টেস্ট-ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলা লাবুশানের টি-২০ ফরম্যাটে সফল না হওয়ার কোন কারণ নেই।

ট্রেভর হনস বলেন, 'তাকে নিয়ে আমরা এখনই খুব বেশি ভাবছি না। সে খুবই পরিশ্রম করছে। অস্ট্রেলিয়ার হয়ে সে টেস্ট ও ওয়ানডে খেলছে। আমরা তার ওপর চাপ দিতে চায় না, তবে তার মতো ক্রিকেটারের টি-২০ ফরম্যাটে সফল না হওয়ার কারণ নেই। বল এখন তার কোর্টে। আমাদের হাতে ভালো টি-২০ দল আছে। তারপরও বিশ্বকাপের মতো আসর সামনে রেখে লাবুশানের মতো কারো দিকে আমরা চোখ রাখছি।'

আরও পড়ুন

×