ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রিয়াল ছাড়তে চান না মার্সেলো

রিয়াল ছাড়তে চান না মার্সেলো
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:৩৫

গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন বলে গুঞ্জন। ফারল্যান্ড মেন্ডি তার জায়গায় রিয়ালের শুরুর একাদশে খেলছেন। ভালোও করছেন। তবে মার্সেলো জানিয়ে দিয়েছেন, তিনি বার্নাব্যু ছাড়তে চান না। আশা করছেন রিয়ালও তাকে বিক্রি করে দেবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মার্সেলো ভিডিও আলাপের সময় ফ্যাবিও কানাভারোকে বলেন, 'আমি রিয়ালে আসার পর থেকেই এখানে ভালো ফুটবল খেলছি। সেটাও অনেক দিন হয়ে গেল। রিয়ালের সঙ্গে আমার ক্যারিয়ারের অনেক গল্প মিছে আছে। আমি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাই না এবং আমি মনে করি, রিয়ালও আমাকে ছাড়বে না।'

দুই বছর আগে তার সঙ্গে জুভেন্টাসের কথা হয়েছিল বলে জানান মার্সেলো। আগামী মৌসুমেও তাকে বেশ ক'টা ক্লাব দলে নিতে চায় বলেও উল্লেখ করেন এই ব্রাজিলিয়ান, 'এটা ভাবতে ভালো লাগে যে, অন্য ক্লাব আমাকে দলে নিতে আগ্রহী। তবে জুভেন্টাস আগ্রহী কি-না আমি জানি না। দু'বছর আগে অবশ্য জুভদের সঙ্গে প্রায় চুক্তি করেই ফেলেছিলাম। তাদের জার্সিও পরে ফেলেছিলাম। কারণ রোনালদোকে ছাড়া আমার ভালো লাগতো না।'

ক্যানাভারোর সঙ্গে আলাপে মার্সেলো চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে আসা এডেন হ্যাজার্ড এবং ব্রাজিলের দুই তরুণ রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বলেন। তার মতে, হ্যাজার্ড রিয়ালে ভালোই করছেন। পায়ে একই জায়গায় দু'বার চোট পেয়েছেন তিনি। এটা খুব খারাপ দিক। তিনি সেরা মানের একজন ফুটবলার।'

রিয়াল মাদ্রিদে রর্বাতো কার্লোসের উত্তরসূরি হিসেবে খেলা মার্সেলো জানান, ভিনিসিয়াস দৃশ্যপটে চলে এসেছে। ড্রিবলিংয়ে সে দারুণ। দুর্দান্ত গতিতে সে ফুটসাল খেলতে পারে। তার পায়ে বলও থাকে। ভিনিসিয়াস তাকে সাবেক ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহোর কথা মনে করিয়ে দিচ্ছে। তবে রবিনহোর চেয়েও গতি বেশি ভিনিসিয়াসের। আর রদ্রিগো খুবই শান্ত স্বভাবের ছেলে। সবসময়ই শান্ত। যেন ১০ বছর ধরে ফুটবল খেলছে। খুবই বুদ্ধিদিপ্ত। তাদের দু'জনকে বলেছি তোমাদের সময় আসবে। এখন বেনজেমাকে দিয়ে গোল করাও।

আরও পড়ুন

×