ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সেরা হয়ে সামরিক প্রশিক্ষণ শেষ সন মিনের

সেরা হয়ে সামরিক প্রশিক্ষণ শেষ সন মিনের
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দক্ষিণ কোরিয়ার প্রত্যেক শক্ত-সামর্থ পুরুষকে বয়স ২৭ বছর হওয়ার মধ্যে দুই বছরের সামরিক প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিউন মিনকে তিন সপ্তাহ বাধ্যতামূলক প্রশিক্ষণ করতে হয়েছে। কারণ দেশকে ২০১৮ এশিয়ান গেমসে স্বর্ণ এনে দিয়েছিলেন তিনি। সন হিউন মিন সেই বাধ্যতামূলক প্রশিক্ষণ করোনাকালে শেষ করেছেন। প্রশিক্ষণে তিনি সেরা হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়ান হ্যারল্ড জানিয়েছে, জেজু দ্বীপে নৌ সেনা প্রশিক্ষণে তিনি 'পিলসাং' পুরস্কার পাওয়া পাঁচজনের একজন হয়েছেন। এছাড়া তার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৫৭ জনের মধ্যে সেরা হয়েছেন তিনি। তবে কে কত স্কোর করেছেন তা অবশ্য উল্লেখ করা হয়নি।

ইংলিশ প্রিমিয়ার লিগ টটেনহ্যামে খেলা এই ফরোয়ার্ডকে শ্যুটিং, সামরিক অস্ত্র প্রশিক্ষণ, রাসায়নিক, জৈবিক ও রেডিওলজিক্যাল, একক মুষ্টি যুদ্ধ, ও মেডিকেল প্রশিক্ষণে অংশ নিতে হয়েছে। এই প্রশিক্ষণে তিনি দশে দশ পেয়েছেন।

অনুশীলন শেষ হওয়ায় সন এবার উড়াল দেবেন লন্ডনে। ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো অনুশীলনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। কৃর্তপক্ষও লিগ শুরু ও অনুশীলন শুরুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। তবে মাঠে নামার আগে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে সন মিনকে।  লন্ডন থেকে কোরিয়া ফিরেও একবার তাকে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

আরও পড়ুন

×