ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে আকিব জাভেদ

শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে আকিব জাভেদ
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১৩:৫৬

পাকিস্তানের কিংবদন্তি পেসার আকিব জাভেদকে শ্রীলঙ্কা দলের ‘ফাস্ট বোলিং কোচ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত তিনি লঙ্কান জাতীয় দলের সাথে কাজ করবেন।

আকিব জাভেদের নিয়োগ প্রসঙ্গে এসএলসির প্রধান নির্বাহি অ্যাশলে ডি সিলভা বলেন, আমরা আকিবকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং বিশ্বাস করি যে তার বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই খেলা ও কোচিং, আমাদের বোলারদের আসন্ন বিশ্বকাপের আগে ভালো অবস্থায় ফিরতে সাহায্য করবে।

পাকিস্তানের হয়ে ১৬৩টি ওয়ানডে এবং ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন আকিভ জাভেদ। তার নামের পাশে থাকা উইকেট সংখ্যা ২৩৬। এই কিংবদন্তি পেসার পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আকিব জাভেদ বিভিন্ন সময়ে একাধিক জাতীয় দলের হয়ে কোচিং করিয়েছেন। এর আগে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলে কাজ করেছেন। এছাড়া বয়সভিত্তিক ও ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেটের দলে কোচিং করিয়েছেন তিনি।

আরও পড়ুন

×