ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাকুয়েতার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ গঠন

পাকুয়েতার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ গঠন
×

আম্পায়ারের ওপর ক্ষুব্ধ লুকাস পাকুয়েতা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ২২:৩১

ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকুয়েতার বিরুদ্ধে বেটিং আইন লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। 

এফএ বিবৃতি দিয়ে বলেছে, ‘পাকুয়েতা বেটিংয়ের বাজার প্রভাবিত করতে এবং কিছু ব্যক্তিকে লাভবান করতে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেছেন এমন একটি অভিযোগ গঠন করা হয়েছে।’ 

এফএ অভিযোগ গঠন করায় বিস্মিত হয়েছেন পাকুয়েতা। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করায় আমি বিষণ রকম বিস্মিত এবং হতাশ হয়েছি। গত নয়টা মাস আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এফএ যখন যেভাবে বলেছে সহায়তা করেছি। প্রক্রিয়া চলমান থাকায় আর বেশি কিছু বলতে পারছি না।’ 

এফএ অভিযোগ এনেছে, পাকুয়েতা ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, ২০২৩ সালের ২১ মে লিডসের বিপক্ষে এবং ২০২৩ সালের ১২ আগস্ট বোর্নামাউথের বিপক্ষে ইচ্ছেকৃত হলুদ কার্ড দেখেছেন। 

এফএ অভিযোগে বলেছে, পাকুয়েতা ইচ্ছেকৃত হলুদ কার্ড দেখার জন্য রেফারির সঙ্গে চিৎকার করেছেন নয়তো বাজে আচরণ বা কর্মকাণ্ড করেছেন। তার বিরুদ্ধে এফএ’র বেটিং সংক্রান্ত দুটি ধারা ভঙ্গের অভিযোগ গঠন করা হয়েছে। 

লুকাস পাকুয়েতাকে গত মৌসুমে দলে ভেড়াতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তার বিরুদ্ধে বেটিং আইন ভঙ্গের অভিযোগ ওঠায় ওই দলবদল সম্পন্ন হয়নি। আগামী মৌসুমে আবার ম্যানসিটি তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল। ক্লাব ও খেলোয়াড় পর্যায়ে নাকি সমঝোতাও হয়ে গেছে। এফএ’র গঠন করা অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞা পেতে পারেন পাকুয়েতা। যে কারণে ম্যানসিটি তাকে কেনার সিদ্ধান্ত থেকে পুনরায় সরে আসতে পারে। 

আরও পড়ুন

×