ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশি স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক

বাংলাদেশি স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক
×

ছবি- পিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ২১:০৬

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে নামার আগে চলছে পুরোদমে অনুশীলন। টেস্ট ক্রিকেটের কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে টাইগাররা। দলের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। অনুশীলনের পর আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক। সেখানে বাংলাদেশি স্পিনারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বাংলাদেশি স্পিনারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট পরিণত। আমার দায়িত্ব হলো টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলা। স্পিনারদের অ্যাঙ্গেলের বিষয়ে বুঝিয়ে দেওয়া। ব্যাটারদের কীভাবে মোকাবিলা করবে, কীভাবে পিচ রিড করবে, বলের গতি কেমন হবে, কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ডিং হবে সে বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়। যত অভিজ্ঞই হোক না কেন, এ ব্যাপারে তাদের জানার প্রয়োজন পড়ে।’

মুশতাক আরও বলেন, ‘বাংলাদেশের যে স্পিনার আছে, সাধারণতভাবেই তারা খুব খুব ভালো স্পিনার; ম্যাচ উইনার। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা আমার জন্য দারুণ সম্মানের ওদের সঙ্গে কাজ করা। ভালো কয়েকজন ছেলে আছে। তারা কোচেবল, এর মানে হচ্ছে কথা শোনে। আমি ভালো সময় কাটাচ্ছি ওদের সঙ্গে। ওরা ভালো শিখতে পারে। আশা করি একটা পার্থক্য তৈরি করতে পারব।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

আরও পড়ুন

×