ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের ওপর নিষেধাজ্ঞা দিল আইসিসি

সাকিবের ওপর নিষেধাজ্ঞা দিল আইসিসি
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ১৩:০২

বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। মঙ্গলবার আইসিসির নিজস্ব সাইটে নিষেধাজ্ঞার বিষয়টি জাননো হয়। তবে শর্ত যোগে তার এক বছরের সাজা স্থগিত করা হয়েছে। আইসিসির কোড অব কনডাক্টের তিনটি ধারা ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হয়েছে।

সাকিব তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ মেনে নিয়েছেন। ভুল স্বীকার করায় সাজার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন তিনি। তবে এক বছর আইসিসির নজরে থাকবেন। ভবিষ্যতে একই ভুল করলে স্থগিত থাকা ওই সাজাও ভোগ করতে হবে তাকে। 

আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে সাকিব বলেছেন, ক্রিকেটকে আমি ভালোবাসি। এই খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই খুবই হতাশ। জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারে আইসিসিকে না জানানোর ভুল স্বীকার করেছি। খেলার মাঠে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আইসিসির অ্যান্টিকরাশন ইউনিটের হয়ে ক্রিকেটাররাই প্রধান ভূমিকা পালন করেন। সেই হিসেবে আমি আমার কাজ ঠিকঠাক করিনি।'

সাকিব আর্ জানান, ক্রিকেটকে তিনি দুর্নীতি মুক্ত রাখতে চান। অন্যান্য ক্রিকেটার এবং ভক্তদের মতো ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে তিনি আইসিসির সঙ্গে কাজ করে যাবেন। তরুণ ক্রিকেটাররা যাতে ভুল না করে সেজন্য দুর্নীতি নিয়ে আকসুর শিক্ষা কার্যক্রমের সঙ্গে কাজ করতে চান বলেও জানান তিনি।


আইসিসির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মার্শাল বলেছেন, 'সাকিব আল হাসান একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। আইসিসির দুর্নীতিবিরোধী অনেক শিক্ষা কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছেন। নিয়ম-নীতি সম্পর্কে খুবই ভালো জানেন। তার অবশ্যই জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারে আইসিসিকে জানানো উচিত ছিল।'

তবে সাকিব তদন্তে আকসুকে সহায়তা করেছেন বলে উল্লেখ করেন অ্যালেক্স মার্শাল।

সাকিব আল হাসান যে আইসিসির নিষেধাজ্ঞার মুখে, মঙ্গলবার দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে তা বেরিয়ে আসে। প্রতিবেদনটি দেশে-বিদেশে এখন আলোচনায়। সমকালে প্রতিবেদনটি প্রথম সংস্করণ ও নগর সংস্করণে পৃথক শিরোনামে প্রকাশিত হয়। নগর সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল '১৮ মাস নিষিদ্ধ হচ্ছেন সাকিব'। আর প্রথম সংস্করণের শিরোনাম ছিল, 'জুয়াড়ির প্রস্তাব গোপন করেন সাকিব'।

সোমবার গভীর রাতে সমকালের প্রিন্ট সংস্করণ বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ফেলে প্রতিবেদনটি। পত্রিকার ছবি তুলে পাঠকরা রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। সমকালে প্রকাশিত প্রতিবেদনটি দেশি সংবাদমাধ্যমের পাশাপাশি জায়গা করে নেয় বিদেশি সংবাদমাধ্যমেও

আরও পড়ুন

×