ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যেভাবে যত সাপোর্ট সাকিবের দরকার সেটা আমরা করবো: পাপন

যেভাবে যত সাপোর্ট সাকিবের দরকার সেটা আমরা করবো: পাপন
×

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পাপন ও ক্রিকেটার সাকিব আল হাসান- ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ১০:১৬

জুয়াড়িদের সঙ্গে সাকিবের কথা চালাচালির বিষয়টি চাউর হয় সোমবার মধ্যরাতে। এরপর মঙ্গলবার সন্ধ্যার দিকে সাকিবের ওপর সব ধরণের ক্রিকেটে দুই বছরের নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। এরমধ্যে আইসিসিকে দুর্নীতিবিরোধী কাজে সার্বিক সহায়তা করায় সাকিবের এক বছরের সাজা স্থগিত করা হয়েছে।

এ নিয়ে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাকিবের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে পাপন বলেন, আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা সবসময়ই বলি দুটো ক্রিকেটারের বদলি নেই আমাদের হাতে। একজন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। অন্যজন সাকিব। তার মতো ক্রিকেটার আমরা আর পাবো কি-না জানি না।

সাকিবকে অধিনায়ক করে ভারত সিরিজের দল ঘোষণা করে বিসিবির নির্বাচকরা। সাকিব নিষিদ্ধ হওয়ায় সেই পরিকল্পনায় আনতে হয়েছে বদল। এ নিয়ে পাপন বলেন, আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ সিরিজি। যত পরিকল্পনা তার প্রায় সবই ছিল সাকিবকে নিয়ে। আমাদেরকে এ বিষয়ে কেন বলেনি বিষয়টি ভেবে সাকিবের ওপর রাগও হয়েছে।'

বিসিবি সভাপতি বলেন, 'সাকিব আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটকে সর্বোচ্চ সহায়তা করেছে। বিষয়টি ভেবে আমরা খুশি। পুরো পক্রিয়াটি আইসিসি সাকিবকে সঙ্গে নিয়ে করেছে। বিসিবি এর কিছুই জানে না। আইসিসি স্বাধীনভাবে শুধু সাকিবের সঙ্গে কথা বলেছে। আমরা শুধু তদন্তের ফলাফল জানতে পেরেছি। বিষয়টি নিয়ে দু'দিন আগে সাকিবই আমাকে প্রথম বলেছে।'

সাকিবকে বোর্ড সর্বোচ্চ সহায়তা দেবে উল্লেখ করে বিসিবি সভাপতি পাপন বলেন, সকলকে এখন সাকিবের পাশে ধাকা উচিত। ওর খারাপ সময় যাচ্ছে। আমরাও ওর সঙ্গে থাকবো। যেভাবে যত সাপোর্ট দরকার সেটা আমরা করবো। আশা করছি এক বছর পরে দলে ফিরে বাংলাদেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে সে। এই সময়টা সে আইসিসির দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমের সঙ্গে কাজ করতে চেয়েছে। সেটা করুক।'

আরও পড়ুন

×