ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টেস্টের নেতৃত্বে মুমিনুল, টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ

টেস্টের নেতৃত্বে মুমিনুল, টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ
×

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:১৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:৩১

আইসিসির নিষেধাজ্ঞার ফলে ভারত সফরে যেতে পারছেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টেস্ট দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মুমিনুল হকের কাঁধে। অন্যদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

মঙ্গলবার রাতে ভারত সফরের টেস্ট দল ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচকরা।

টি২০ স্কোয়াড

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।

আরও পড়ুন

×