ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাকিবকে সমর্থন ফুটবল অধিনায়কের

সাকিবকে সমর্থন ফুটবল অধিনায়কের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৩:১১

ক্রিকেট মাঠে বাংলাদেশের ভরসা যেমন সাকিব আল হাসান। ফুটবল মাঠে তেমনি জামাল ভূঁইয়া। লাল-সবুজের জার্সি পরে দেশের সম্মান বয়ে আনেন তারা। ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব যেমন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ফুটবল বাছাইপর্বে কাতার এবং ভারতের বিপক্ষে ম্যাচে জামাল ভূঁইয়া তেমনি ভক্তদের বাহবা কুড়িয়েছেন। শেখ কামাল কাপেও জামাল ভূঁইয়া দারুণ খেলছেন। কিন্তু অন্তত এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় ভারত সফরে যাওয়া হলো না সাকিবের।

বাংলাদেশ ক্রিকেটের বড় এই তারকার খারাপ সময়ে তাকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সাকিবকে আইসিসি নিষিদ্ধ ঘোষণার পর মঙ্গলবার রাতে সাকিবকে শক্ত হওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জামাল ভূঁইয়া, 'বিশ্বের এক নম্বর অলরাউন্ডার অন্তত এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এটা মেনে নেওয়া খুব কষ্টের। ভেঙে পড়বেন না সাকিব। মানসিকভাবে শক্ত থাকুন।'

নিজের ফেসবুক পেজে সাকিবের হাস্যউজ্জ্বল এক ছবিও পোস্ট করেছেন তিনি। বোঝাতে চেয়েছেন এই ছবিই সাকিবের প্রতীক। দুই বছর আগে জুয়াড়ি দিপক আগারওয়ালের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পান সাকিব। কিন্তু তিনি সেটা আইসিসির দুর্নীতি দমন কমিটিকে বলেননি। এটার জন্যই দুই বছর সাজা পেয়েছেন তিনি। তবে স্থগিত সাজা এক বছরের। আইসিসির নিয়ম মেনে চললে ২০২০ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

আরও পড়ুন

×