ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কারাবাও কাপ বয়কটের হুমকি লিভারপুলের

কারাবাও কাপ বয়কটের হুমকি লিভারপুলের
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:২৮

কারাবাও কাপের শেষ ষোলোয় দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে লিভারপুল এবং আর্সেনাল। দুই বার পিছিয়ে থেকেও শেষ সময়ে গোল করে ৫-৫ গোলের সমতা নিয়ে নির্ধারিত সময় শেষ করে লিভারপুল। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অল রেডসরা। কিন্তু লিভারপুলে কোচ জার্গেন ক্লপ হুমকি দিয়েছেন তারা কারাবাও কাপের শেষ আটের ম্যাচে খেলবেন না!

কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে আর্সেনালের আত্মঘাতি গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু তোরেইরা ১৯ মিনিটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর ব্রাজিলের ১৮ বছর বসয়ী স্ট্রাইকার মার্টিনেল ২৬ ও ৩৬ মিনিটে দারুণ দুই গোল করেন। আর্সেনাল লিড নেয় ৩-১ গোলে। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে জেমস মিলনার গোল করে ব্যবধান ৩-২ করে প্রথমার্ধ শেষ করে।

ম্যাচের উত্তেজনার পারদ দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার বাড়িয়ে দেয় আর্সেনাল। অ্যানফিল্ডে ৫৪ মিনিটে গোল করে আর্সেনাল এগিয়ে যায় ৪-২ গোলে। এরপর ম্যাচের ৫৮ মিনিটে আবার ব্যবধান কমায় অল রেডসরা। ম্যাচে তখন ৪-৩ ব্যবধানে এগিয়ে গানাররা। অরিগি বদলি নেমে ম্যাচের ৬২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু ম্যাচের রঙ চড়তে তখনও বাকি। আর্সেনাল ৭০ মিনিটে গোল করে আবার লিড নেয়। অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে গোল করে ম্যাচ টাইব্রেকার নিয়ে যায় লিভারপুল। সেখানে জিতে উঠে যায় কোয়ার্টার ফাইনালে।

লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ছবি: গোল

দারুণ এই রোমাঞ্চ জেতার পরও সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে লিভারপুল খেলবে না বলে হুমকি দিয়েছে। ইংলিশ ফরেন লিগ (ইএফএল) কারাবাও কাপের ম্যাচ সূচি ১৮ ডিসেম্বর ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লিভারপুল ওই দিনই কাতারের উদ্দেশ্যে বিমান ধরবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য। কাতারে লিভারপুল ২১ ডিসেম্বর ম্যাচ খেলবে। অল রেডসদের জন্য তাই ওই সময় কারাবাও কাপের কোয়ার্টার ফাইনাল খেলা সম্ভব হবে না। তারা ক্রিস্টমাসে ম্যাচটা খেলতে চায়।

লিভারপুল কোচ এ নিয়ে মোটামুটি পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ‘আমি এই সূচি নিয়ে চিন্তিত না। কারণ সূচি আমি নির্ধারণ করিনি। এটা নিয়ে অন্য কারও চিন্তিত হওয়া উচিত। ফিফা আমাদের আগেই জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে। আমাদের তাতে অংশ নিতে হবে। আমরা সেখানে যাবো বলেছি। সূচি নিয়ে তাই আপনাকে চিন্তা করতেই হবে। আপনি যদি এমন একটা সূচি করেন যেখানে সব দল খেলতে পারবে না, তাহলে আপনাকে সূচি পরিবর্তনের কথা ভাবতে হবে। আমার কাছে এটাই সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে। আমাদের জন্য যুতসই সূচি করতে না পারলে আমরা খেলবো না।’

আরও পড়ুন

×