ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পাকিস্তানের আরও সাত ক্রিকেটার করোনা আক্রান্ত

পাকিস্তানের আরও সাত ক্রিকেটার করোনা আক্রান্ত
×

ছবি: প্রোপাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১০:৫৭

পাকিস্তানের ইংল্যান্ড সফরের দলে থাকা ২৯ জনের মধ্যে আরও সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পাকিস্তান দলের মোট দশজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।

নতুন করে আক্রান্তরা হলেন মোহাম্মদ হাফিজ, ওয়াহ রিয়াজ, মোহাম্মদ রেজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, ইমরান খান ও কাসিফ ভাট। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শাদাব খান, হ্যারিস রউফ ও হায়দার আলী করোনা আক্রান্ত হন। এছাড়া মালাং আলী নামের পিসিবির সাপোর্ট স্টাফ করোনাভাইরাসের সংস্পর্শে এসেছেন।

এরই মধ্যে পাকিস্তানের দশ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আগস্টের ইংল্যান্ড সফর নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের সময় মতো ওই সফরের জন্য পাওয়া যাবে কি-না তা নিয়েও থাকছে অনিশ্চয়তা।

তবে যে ক্রিকেটাররা করোনা নেগেটিভ এসেছেন তারা ২৪ জুন লাহোরে সমবেত হবেন। এরপর ২৮ জুন ইংল্যান্ড সফরের জন্য দেশ ত্যাগ করবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, নির্ধারিত সময়েই ইংল্যান্ড সফর হবে। টেস্টের মূল দলের রেজওয়ান ছাড়া সবাই করোনা নেগেটিভ এসেছে। সুতরাং সফর করতে এবং অনুশীলন শুরু করতে বাধা নেই।’

আরও পড়ুন

×