বোলিং করতে বাধা নেই উইলিয়ামসনের
কেন উইলিয়ামসন- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬
গত আগস্টে গল টেস্ট চলাকালীন কিউই তারকা কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর আইসিসির ল্যাবে পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়েনি। তাতে আর বল করতে বাধা নেই নিউজিল্যান্ড তারকার।
উইলিয়ামসনকে নিয়ে এমন অভিযোগ নতুন নয়। এর আগে ২০১৪ সালে একবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে অ্যাকশন শুধরে পুনরায় বল হাতে মাঠে ফেরেন তিনি।
এ মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন উইলিয়ামসন। চলমান ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে চোটের কারণে তারা রাখেনি কিউই বোর্ড।
ব্যাট হাতেই উজ্জ্বল উইলিয়ামসন। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে করেছেন সাড়ে ১৩ হাজারের বেশি রান। তবে দলের প্রয়োজনে বোলিংও করে থাকেন ২৯ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যান। রয়েছে ২৯টি টেস্ট উইকেট। সেইসঙ্গে এখন পর্যন্ত ৩৭ টি২০ উইকেট ঝুলিতে পুরেছেন উইলিয়ামসন। সূত্র: ক্রিকবাজ
- বিষয় :
- কেন উইলিয়ামসন
- ক্রিকেট