ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মঞ্চ মাতাতে প্রস্তুত ভারতীয় তরুণরা?

মঞ্চ মাতাতে প্রস্তুত ভারতীয় তরুণরা?
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৩:০৫

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ভারতের লিড ৮-০। সেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টাই করবে স্বাগতিকরা। বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ কিংবা এমএস ধোনীদের মতো ক্রিকেটাররা ভারতীয় দলে নেই। তাই বলে বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলবে না। ওদিকে সাকিবহীন বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি-২০ জয় লক্ষ্য ধরে রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নামবে। টি-২০ বিশ্বকাপ সামনে রেখে ভারত তরুণদের মঞ্চ মাতানোর সুযোগ দিচ্ছে এই সিরিজে।

অন্যদিকে বাংলাদেশ দল এখনও টি-২০ ক্রিকেটে আছে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। ঘরের মাঠে ত্রিদেশীয় টি-২০ সিরিজে নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলামদের পরীক্ষা করা হয়েছে। ভারত সিরিজে নাঈম হাসান, আরাফাত সানিদের সুযোগ দেওয়া হতে পারে। তবে ভারতের বিপক্ষে তাদেরই মাঠে সাকিবহীন টাইগারদের কঠিন জিততে হলে কঠিন লড়াই করতে হবে।

তবে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর দলীয় পারফরম্যান্সের দিকে চোখ। সাকিব না থাকায় দলের ক্রিকেটাররা খুবই মিলেমিশে চলছেন। ক্রিকেটারদের মধ্যে সাকিবের জায়গাটা সবাই মিলে পূরণ করার এবং নিজেদের প্রমাণ করার একটি সংকল্প দেখছেন কোচ। ওদিকে ভারতীয় শিবিরে টপ অর্ডারের দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে তরুণরা জায়গা পাকা করতে চান দলে। রাঙাতে চান মঞ্চ।

ভারতের একাদশে ওপেনিংয়ে থাকতে পারেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান। দুইয়ে কেএল রাহুল জায়গা পেতে পারেন। অবশ্য ওপেনার শেখর ধাওয়ান বেঞ্চে বসে কাটালে অবাক হওয়ার কিছু থাকবে না। তার ফর্মটাও সম্প্রতি খুব একটা ভালো নয়। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত তারকা ভাবা হয় এমন তিন তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত পরের তিনটি জায়গা দখল করতে পারেন।

দিল্লির উইকেটে তিন স্পিনার নিয়েই হয়তো মাঠে নামবে ভারত। বরং স্পিনার একজন কম খেলিয়ে বেশি পেসার নিলেই অবাক হবেন অনেকে। ক্রুনাল পান্ডিয়া স্পিন অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন। তার সঙ্গে স্পিনের নেতৃত্ব দেবেন ওয়াশিংটন সুন্দর এবং যুজবেন্দ্র চাহাল। পেস আক্রমণে তরুণ দুই ভারতীয় পেসার দিপক হুদা এবং খলিল আহমেদের থাকার সম্ভাবনাই বেশি।

ভারতের সম্ভব্য একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক হুদা এবং খলিল আহমেদ।

আরও পড়ুন

×