ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চ্যাম্পিয়নস লিগ ড্র: সেমিতে রিয়াল-বার্সা নাকি মেসি-রোনালদো

চ্যাম্পিয়নস লিগ ড্র: সেমিতে রিয়াল-বার্সা নাকি মেসি-রোনালদো
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৫:২৫ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০৭:২৩

চ্যাম্পিয়নস লিগে এখনও শেষ ষোলোর একটি করে পরীক্ষা বাকি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের। কিন্তু ওই পরীক্ষা পাস করলে কোয়ার্টার ফাইনালে আবার বড় পরীক্ষা তাদের সামনে। সেমিতেও অপেক্ষা করছে দৌরাত্ম্য! সেই হিসেবে আগেই শেষ আট নিশ্চিত করা পিএসজি ও অ্যাথলেটিকো মাদ্রিদ সহজ প্রতিপক্ষ পেয়েছে বলতে হবে।

দ্বিতীয় রাউন্ডের শেষ লেগে রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানসিটির বিপক্ষে। ওই লড়াইয়ে জিতলে দ্বিতীয় লেগ বাকি থাকা জুভেন্টাস ও লিঁওর মধ্যে যারা জিতবে তাদের বিপক্ষে খেলতে হবে জিদান কিংবা পেপের শিষ্যদের। সেই হিসেবে রিয়াল-জুভেন্টাস কিংবা ম্যানসিটি-জুভেন্টাস লড়াই দেখা যেতে পারে। প্রথমে লেগে রিয়াল ঘরের মাঠে ২-১ গোলে ম্যানসিটির কাছে হেরেছে। জুভেন্টাস অ্যাওয়ে ম্যাচে লিওর বিপক্ষে হেরেছে ১-০ গোলে।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ড্র

১. রিয়াল মাদ্রিদ-ম্যানসিটির জয়ী বনাম জুভেন্টাস-লিঁওর জয়ী

২. আরবি লাইপজিগ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ

৩. বার্সেলোনা-নাপোলি জয়ী বনাম বায়ার্ন মিউনিখ-চেলসি জয়ী

৪. পিএসজি বনাম আটালান্টা

ওদিকে বার্সেলোনা দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে গেলে তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিখ-চেলসির মধ্যে এক দলের বিপক্ষে। প্রথম লেগে বার্সা-নাপোলি ১-১ গোলের সমতা করেছে। দ্বিতীয় লেগে বার্সা ঘরের মাঠে খেলবে বলে এগিয়ে আছে। কিন্তু বায়ার্ন মিউনিখ কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে। কারণ প্রথম লেগে চেলসিকে জার্মান ক্লাবটি ৩-০ গোলে হারিয়ে ফিরেছে। কোয়ার্টারে তাই বার্সা-বায়ার্ন দৌরাত্ম্য দেখার সম্ভাবনাই বেশি। 

অন্যদিকে পিএসজি শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির ক্লাব আটালান্টাকে। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ কোয়ার্টারে মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে। পিএসজি-অ্যাথলেটিকো নিজেদের গ্রুপে জয় পেলে সেমিতে দেখা হবে তাদের। একদল উঠে যাবে ফাইনালেও।

সেমিফাইনাল

এক বনাম তিন

দুই বনাম চার

একইভাবে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা কিংবা মেসি-রোনালদোর দৌরাত্ম্য। রিয়াল যদি কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে আসতে পারে। অন্যদিকে কোয়ার্টারে উঠে যদি বায়ার্নের মতেো ক্লাবকে হারাতে পারে বার্সা তাহলে রিয়াল-বার্সার লড়াই দেখা যেতে পারে। ঠিক একইভাবে যদি জুভেন্টাস সেমিতে আসে এবং বার্সাও উঠতে পারে তবে লড়াইটা হবে মেসি-রোনালদোর ফাইনালে যাওয়ার। 

আগামী ৭ ও ৮ আগস্ট চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগের ম্যাচ মাঠে গড়াবে। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ১২-১৫ আগস্টের মধ্যে। সেমিফাইনালের ম্যাচ দুটি ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নস লিগের নতুন চ্যাম্পিয়ন নির্ধারণ হবে ২৩ আগস্ট। 

আরও পড়ুন

×