দক্ষিণ আফ্রিকায় যুবাদের সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ২১:৫৮
দ্বিতীয় এক দিনের ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল বেনোনিতে ১০৪ রানে স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রান করেন সফরকারীরা। জবাব দিতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ২২ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
উইলমোর পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে তিন হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ যুবদল। এর মধ্যে ওপেনার জাওয়াদ আবরার ৫৩ বলে ছয়টি ছয় ও একটি চারে ৫৭ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে ৬৭ এবং রিজান হাসান ৭১ বলে ৫২ রান করেন।
বড় টার্গেটের পিছু ধাওয়া করতে নেমে সফরকারীদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে ৩০.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফাহাদ, আজিজুল ও স্বাধীন দুটি করে উইকেট দখল করেন।
- বিষয় :
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
