ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে: গম্ভীর

বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে: গম্ভীর
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৪:০৪

ভারত-বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচের চেয়ে দিল্লির বায়ু দূষণ বেশি আলোচনায়। সেখানে ঠিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার আদর্শ পরিবেশ নেই। বায়ু দূষণের কারণে স্কুল বন্ধ হয়েছে, নির্মাণ কাজ বন্ধ হয়েছে। কৃষকদের জমিতে আগাছা নিধনে আগুন দিতে না করা হয়েছে। অর্ধমৃত দিল্লিই যেন থেমে গেছে। চলছে শুধু ভারত-বাংলাদেশ ম্যাচটি।

পিটিআই জানিয়েছে, দূষণের কারণে আকাশ মেঘলা তাই বিমানের ৩২টি ফ্লাইট অন্যত্র অবতরণ করানো হয়েছে। বায়ু দূষণের তীব্রতার কারণে দিনের বেলা লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সংবাদ মাধ্যম এএনআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে বলেছেন, 'এখনও দিল্লির ম্যাচ পরিত্যক্ত হয়নি!' যদিও দিল্লির ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।

দিল্লির দূষণ নিয়ে আগেই মন্তব্য করেছেন ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান গৌতম গম্ভীর। রোববার ম্যাচের আগে টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে ভারতের হয়ে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা লেখেন, 'ক্রিকেট মজার এক খেলা। কিন্তু দিল্লির পরিস্থিতি বাংলাদেশকে কিছুটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। দেখা যাক কী হয়। আমি বাংলাদেশ দলকে ধন্যবাদ জানায়। ভারতের রাজধানীর এই দূষণের পরও তারা খুব একটা অসন্তোষ প্রকাশ করছে না। দিল্লি আসলে এখন খেলার জন্য আদর্শ জায়গা না।'

ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ নিয়ে এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ভারতীয় সাবেক এই তারকা এবং ক্ষমতাসীন দল বিজেপির নেতা গৌতম গম্ভীর বলেন, 'যেভাবেই দেখুন, বাংলাদেশ এক উইকেট কম নিয়ে খেলছে। কারণ সাকিব তাদের দলের জন্য খুবই বড় একজন ক্রিকেটার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আমার সতীর্থ ছিলেন। আমি জানি, সাকিব তার দিনে কী করতে পারে। সাকিবের নিষেধাজ্ঞার খবর আসার আগে আমি ভেবেছিলাম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চেয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা বেশি প্রতিদ্বন্দ্বীতার হবে। সাকিবের ঘটনা সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে।'

আরও পড়ুন

×