নাঈম শেখের অভিষেক
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৮:০১ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ | ০৮:১০
বাংলাদেশ দলের হয়ে টি-২০ অভিষেক হয়েছে তরুণ বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখের। এর আগে জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় টি-২০ সিরিজের শেষ তিন ম্যাচে তাকে দলে ডাকা হয়। কিন্তু সেবার একাদশে জায়গা পাননি তিনি। এবার ভারত সফরে টপ অর্ডার এই ব্যাটসম্যানের অভিষেক হয়েছে।
বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ওপেনিংয়ে ভালো ব্যাটিং দেখান নাঈম শেখ। তার সঙ্গে আরেক তরুণ ব্যাটসম্যান হাসান হাসানের দারুণ জুটি জমেছে। সাইফ হাসানও ভারত সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন। তারা দু'জন ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো পারফরম্যান্স দেখান।
দীর্ঘদেহি নাঈম হাসান ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সর্বশেষ অক্টোবরে 'এ' দলের হয়ে শ্রীলংকা সফরে দুটি ফিফটি পান ২০ বছর বয়সী তরুণ এই ব্যাটসম্যান। তিনি ৩৫টি লিস্ট 'এ' ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি এবং ১১টি ফিফটি পেয়েছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫টি। তবে সাতটি ঘরোয়া টি-২০ খেললেও বড় রান দেখাতে পারেননি।