ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পূজারা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পূজারা
×

চেতেশ্বর পূজারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১৪:৩৭

ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই ভারতের হয়ে সর্বশেষ মাঠে নামেন পূজারা। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন এই ব্যাটসম্যান।

পোস্টে তিনি লেখেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা, জাতীয় সংগীত গেয়ে খেলা, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই গভীর কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মূলত টেস্ট ক্রিকেটেই নিজের আসল চেহারা দেখিয়েছেন পূজারা। ২০১০ সালের অক্টোবরে অভিষেকের পর ভারতের হয়ে খেলেছেন ১০৩টি টেস্ট ম্যাচ। যেখানে করেছেন ৭১৯৫ রান, গড়ে ৪৩.৬০। নামের পাশে রয়েছে ১৯টি সেঞ্চুরি। টেস্টে ভারতের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ওয়ানডেতে সুযোগ পান মাত্র ৫ ম্যাচে। টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়নি কখনো। তবে ভারতের সাদা পোশাকে দীর্ঘ সময় দলের ভরসা হয়ে খেলেছেন পূজারা।

আরও পড়ুন

×