ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দল গোছাতে মরিয়া টটেনহ্যাম, চোখ ব্রাজিল-আর্জেন্টিনার তারকায় 

দল গোছাতে মরিয়া টটেনহ্যাম, চোখ ব্রাজিল-আর্জেন্টিনার তারকায় 
×

সাভিনহো-নিকো পাজ-পাকুয়েতা (বাঁ থেকে)।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ২১:৩৫

প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদলের দরজা আর মাত্র ৮দিন খোলা। অথচ বলার মতো কোন খেলোয়াড়ই কিনতে পারেনি ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করা টটেনহ্যাম। দরজা বন্ধ হওয়ার আগে তাই ব্রাজিল ও আর্জেন্টিনার চার ব্রাজিলিয়ান তারকায় চোখ রেখেছে তারা।

সাভিনহোর জন্য বড় প্রস্তাব: ক্রিস্টাল প্যালেস থেকে এবরেসি ইজে’কে কিনতে চেয়েছিল টটেনহ্যাম। তিনি আর্সেনালে যোগ দেওয়ায় ম্যানসিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে দলে নেওয়ার আলোচনা শুরু করেছে স্পার্সরা। প্রথমে ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও তা বাড়িয়ে ৭০ মিলিয়ন করেছে। নিয়মিত খেলতে সাভিনহো টটেনহ্যামে যেতে আগ্রহী। কিন্তু ম্যানসিটি এখনো তাকে বিক্রির বিষয়ে খুব একটা আগ্রহ দেখাইনি।

রিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডারে আগ্রহ: তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে কিনে ইতালিয়ান ক্লাব কোমোতে গত মৌসুমে ধারে ছেড়েছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে তার রিয়ালে যোগ দেওয়ার কথা থাকলেও সেটা হয়নি। তরুণ ওই আর্জেন্টাইনের জন্য রিয়ালকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে স্পার্সরা। তার জন্য ৪০ মিলিয়ন দিতে চায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

লুকাস পাকুয়েতার গন্তব্য হতে পারে টটেনহ্যাম: বেটিং অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন লুকাস পাকুয়েতা। ভালো প্রস্তাব পেলে ওয়েস্টহ্যামও ছেড়ে দিতে পারেন এই ব্রাজিলিয়ান প্লে মেকার। সংবাদ মাধ্যমের মতে, অ্যাস্টন ভিলা তার প্রতি আগ্রহ দেখিয়েছে। শেষ সময়ে বিডে যোগ দিয়েছে টটেনহ্যাম। তবে তার দাম সম্পর্কে ধারণা দেওয়া হয়নি।

ধারে যেতে পারেন রদ্রিগো: রিয়াল মাদ্রিদ ছাড়তে চান রদ্রিগো। তার প্রতি লিভারপুল ও আর্সেনাল আগ্রহী হলেও ওই চুক্তির সম্ভাবনা আর নেই। সাভিনহো ম্যানসিটি ছাড়লে ইতিহাদে যাওয়ার একটা সুযোগ তৈরি হতেও পারে। টটেনহ্যাম আবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডে আগ্রহী হলেও রদ্রিগো খুব একটা আগ্রহী নন। রিয়াল তাই ধারের পরিকল্পনা সামনে এনেছে। বিশ্বকাপের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলটিতে এক মৌসুমের জন্য ধারে যোগ দিলেও দিতে পারেন তিনি।

আরও পড়ুন

×