ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাবার ক্লাবেও থাকা হচ্ছে না লুকার

বাবার ক্লাবেও থাকা হচ্ছে না লুকার
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৫:২৭

জুভেন্টাসের পরে রিয়ালের একাডেমিতে ফুটবল শিক্ষা নিয়েও রিয়ালে থাকা হয়নি জিদানের বড় ছেলে এনজো ফার্নান্দেজের। বড় ভাইয়ের পথেই হাঁটতে হচ্ছে জিদানের আরেক ছেলে লুকা জিদানের। রিয়াল মাদ্রিদ এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। আগামী মৌসুমের জুনে তার রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে। এরপরই নতুন ঠিকানা খুঁজবেন লুকা।

জিদানের বড় ছেলে এনজো জিদান ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদে ছিলেন। জিদান তখন রিয়ালের হেড কোচ। কিন্তু পুরো মৌসুমে বড় ছেলেকে এক ম্যাচেও দলে নেননি তিনি। পরের মৌসুমেই আলাভেসে চলে যান এনজো। কিন্তু সেখানেও খেলা হয়নি দুটির বেশি ম্যাচ। নতুন মৌসুমে তিনি আলমেইরায় ধারে খেলবেন।

লুকা জিদানের অবস্থাও অনেকটা একই রকম। রিয়াল মাদ্রিদে জিদানের অধীনে থেকেও স্কোয়াডে জায়গা হয়নি তার। রিয়ালের হয়ে গোলরক্ষক লুকা জিদান গত মৌসুমে খেলেছেন দুটি ম্যাচ। বর্তমানে তিনি রেসিং ক্লাবে ধারে আছেন।

লুকা জিদানও রিয়ালের একাডেমিতে বড় হয়েছেন। ১৬ বছর ধরে আছেন রিয়ালের সঙ্গে। কিন্তু ২২ বছর বয়সী জিদানকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেই তার বাবা জিনেদিন জিদানের। বরং থিবো কর্তোয়ার বিকল্প হিসেবে আন্দ্রে লেনিনকে ঠিক করে রেখেছে রিয়াল। জিদানের ছেলে হয়েও লুকা জিদানকে তাই খুঁজতে হবে নতুন ক্লাব।

আরও পড়ুন

×