ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফাইনালে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, নেপথ্যে কুসংস্কার 

ফাইনালে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, নেপথ্যে কুসংস্কার 
×

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৯:১৫

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। রোববার নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দু’দল। লড়াই দেখতে ও দলকে সমর্থন দিতে স্পেনের রাজ পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে। কিন্তু আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে আসবেন না। 

তিনি জানিয়েছেন, ঘরে বসেই খেলা দেখবেন। এর আগে আর্জেন্টিনার সাতটি ম্যাচই ঘরে একই জায়গায় বসে দেখেছেন তিনি। ওই সাত ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। যে কারণ সংস্কারাচ্ছন্ন মানুষ হিসেবে তিনি একই জায়গায় বসে ম্যাচ দেখবেন। দেশের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে তার জন্য বিশেষ জায়গা বরাদ্দ থাকবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা দেখবেন কিনা এমন প্রশ্নে হাভিয়ের মিলেই বলেন, ‘প্রশ্নই আসে না। আমি অলিভোসে (বাসভবন) বসেই সবগুলো ম্যাচ দেখেছি, সেখানে বসেই দেখব।’ 

শুধু তাই নয় নির্দিষ্ট জ্যাকেট পরে খেলা দেখবেন বলেও উল্লেখ করেন তিনি, ‘যেহেতু এখানে বেশ ঠান্ডা, আর আমি ঘরে হিটার চালাই না। একটি তেল কোম্পানির দেওয়া জ্যাকেট পরে খেলা দেখি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখতে দেখতে গরম ধরে গিয়েছিল, জ্যাকেট খুলতেই আর্জেন্টিনা গোল খেয়ে বসে। পরেই আমি জ্যাকেট পরে বসি এবং খোলার কথা ভাবিইনি।’

জাতি হিসেবে আর্জেন্টাইনরা একটু সংস্কারাচ্ছন্ন। আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রাও নানা সংস্কার মেনে চলছে। যেমন- ম্যাচের আগে বারবিকিউ পার্টি করা। ডি পল-পারদেসদের ক্যান্ডি খাওয়া, রুমমেট না বদলানো ইত্যাদি। এমনকি কুসংস্কারের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বিশেষ জার্সি পরে খেলেছেন মেসিরা। দেশটির ভক্তরাও নানা কুসংস্কার মেনে চলেন। 

আরও পড়ুন

×