ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দোন্নারুম্মার হাতে লেভ ইয়াসিন ট্রফি

দোন্নারুম্মার হাতে লেভ ইয়াসিন ট্রফি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১৯

ব্যালন ডি’অর অনুষ্ঠানের আলো ঝলমলে মঞ্চে এবার ছেলেদের সেরা গোলকিপারের পুরস্কার উঠল জিয়ানলুইজি দোন্নারুম্মার হাতে। ইতালি ও ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক জিতেছেন লেভ ইয়াসিন ট্রফি। গত মৌসুমে পিএসজির হয়ে ট্রেবল জয়ের স্বীকৃতিই এনে দিয়েছে তাকে এই সম্মান।

মেয়েদের সেরা গোলকিপারের পুরস্কারও ঘোষণা করা হয়েছে একই আসরে। ইংল্যান্ড ও চেলসির হানা হাম্পটন পেয়েছেন লেভ ইয়াসিন ট্রফি। ইংল্যান্ডের ইউরো জয়ে গোলপোস্টে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি।

১৯৬৩ সালে ব্যালন ডি’অর জেতা কিংবদন্তি রাশিয়ান গোলরক্ষক লেভ ইয়াসিনের নামেই চালু হয়েছে এই ট্রফি।

আরও পড়ুন

×