তানজিদকে একপ্রান্তে রেখে ফিরলেন নাসুমও
ছবি- মোঃ রাশেদ, চট্টগ্রাম থেকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ১৮:২৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ | ২২:১৯
শেষদিকে ঝোড়ো ইনিংস খেলতে পারেন নাসুম। কিন্তু আজ পারলেন না। ৩ বল খেলে মাত্র ১ রান করেই সাজঘরের পথ ধরেছেন তিনি।
তানজিদকে রেখে এবার ফিরলেন সোহানও
রিশাদের বিদায়ের পর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। তানজিদকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সোহানও। তিনি আউট হয়েছেন ১ রান করেই।
সাইফের পর টিকলেন না রিশাদও
সাইফ হাসানকে নিয়ে বাংলাদেশের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান তানজিদ। সাইফ অবশ্য এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে ফিরিয়েছেন জেসন হোল্ডার। চার নম্বরে নেমে ২২ বলে ২৩ রান করেছেন সাইফ। এতে তানজিদের সঙ্গে তার ৬৩ রানের জুটি ভাঙে। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি রিশাদও। ৩ রান করেই সাজঘরের পথ ধরেছেন তিনি। ১৬ ওভার শেষে ৪ উইকেটে ১১৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে দুই ব্যাটার তানজিদ ও সোহান।

সাইফ-তানজিদের জুটিতে পঞ্চাশ
তৃতীয় উইকেটে ৩৩ বলে পঞ্চাশ রানের জুটি গড়েছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। শুরুতে কয়েকবার বেঁচে যাওয়া তানজিদের ব্যাটেই বাড়ছে রান। তাকে সঙ্গে দিচ্ছেন চারে নামা সাইফ। ১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৪। ৪৩ বলে তানজিদের রান ৬২। ১৪ রান করতে ১৬ বল খেলেছেন সাইফ।
_1761916634.jpg)
দুইবার জীবন পেয়ে তানজিদের হাফ সেঞ্চুরি
দুইবার জীবন পেয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। ১১তম ওভারের চতুর্থ বলে শেফার্ডের বলে সিঙ্গেল নিয়ে ৩৬ বলে ৫০–এ পৌঁছেছেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তানজিদ। ৪৫ ইনিংসে হাজার রান ছুঁয়ে বাংলাদেশের রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের। তার চেয়ে তিন ইনিংস কম লাগল তানজিদের।
_1761915675.jpg)
৯ বলে ৬ রান করে ফিরলেন লিটন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও দলের হাল ধরতে পারলেন না লিটন। মাত্র ৯ বল খেলে ৬ রান করে বাউন্ডারিতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে ১৭ বলে ২৩ ও দ্বিতীয় ম্যাচে ৮ বলে ৫ রান করেন তিনি। বাংলাদেশ তাদের দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৪ রানে। ক্রিজে নতুন ব্যাটার সাইফ হাসান। ৮.১ ওভার শেষে ৪৬ রানে ব্যাট করছে বাংলাদেশ।
_1761914730.jpg)
শুরুতেই সাজঘরে ইমন
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের শুরুটা হলো নাটকীয়তায় ভরা। দুইবার জীবন পেয়েছেন তানজিদ তামিম। এদিকে ফেরার ম্যাচেও ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমন। রোস্টন চেজের বলে গুড়াকেশ মোতিকে ক্যাচ দিয়ে ৯ রানে ফিরে যান তিনি। ইমনের বিদায়ে ২২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী অধিনায়ক লিটন দাস।
_1761914701.jpg)
বাংলাদেশ আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।
এদিকে বাংলাদেশ সফরের শেষ ম্যাচে একাদশে বড় পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা খেলার ধকল সামলাতে দলের নিয়মিত অধিনায়ক শাই হোপ, বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ড এবং পেসার জেইডেন সিলসকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আমির জাঙ্গু, গুড়াকেশ মোতি এবং আকিম অগাস্ট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে।
- বিষয় :
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
