ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিশাদের জোড়া শিকারে চেজের পর ফিরলেন অগাস্ট

রিশাদের জোড়া শিকারে চেজের পর ফিরলেন অগাস্ট
×

ছবি- মোঃ রাশেদ, চট্টগ্রাম থেকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ২০:৪০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ | ২১:২১

ইতোমধ্যে বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিটকে গেছে। তবে শেষবেলায় তিন বলের মধ্যে দুই উইকেট নিলেন রিশাদ হোসেন।

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান, অগাস্টের ফিফটি

বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে নুরুল হাসান সোহানের ইনজুরি। পানি পানের বিরতির ঠিক পরেই, তাকে হঠাৎ করেই গোড়ালির চোটে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। ব্যথায় কাতরাতে থাকা সোহানকে ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

সোহানের ইনজুরির হতাশার মধ্যেই ফিল্ডিংয়ে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মিস করলো তৃতীয় ক্যাচ। এবার রিশাদ হোসেনের বলে ২৭ রানে থাকা আকিম অগাস্টের সহজ ক্যাচ কাভারে নিতে পারেননি বদলি ফিল্ডার তানজিম হাসান সাকিব।

জীবন পেয়েই পরের দুই বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে সেই ভুলের চড়া মাশুল আদায় করে নেন অগাস্ট। শেষ পর্যন্ত মাত্র ২৪ বলে বিধ্বংসী এক ফিফটি তুলে নিয়ে ম্যাচটি পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।

বোলিংয়ে এসেই রিশাদের উইকেট

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি ফিল্ডারদের হাতে দুবার জীবন পান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার আমির জাঙ্গু। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই তাকে ফিরিয়েছেন রিশাদ। ২৩ বলে ৩৪ রান করেন তিনি।

ছবি- মোঃ রাশেদ, চট্টগ্রাম থেকে

এর আগে দলীয় ৬ রানে মেহেদী হাসানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ফেরেন অ্যাথানেজ (১)।  ষষ্ঠ ওভারে নাসুম আহমেদ এনে দেন দ্বিতীয় সাফল্য। বড় শট খেলতে গিয়ে তার সোজা ডেলিভারিতে বোল্ড হন ব্রেন্ডন কিং (৮)। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান ওয়েস্ট ইন্ডিজের।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে লিটন দাসের দল। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝে তানজিদ সেঞ্চুরির আশা জাগিয়েও আউট হন ৮৯ রানে। 

আরও পড়ুন

×