ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুরুর একাদশে জামাল-জায়ান-হামজা

শুরুর একাদশে জামাল-জায়ান-হামজা
×

অনুশীলনে হামজাসহ অন্যরা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১৯:০৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ২১:২৬

নেপালের বিপক্ষে রাত আটটায় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচের শুরুর একাদশ দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে খেলবেন দলের মিডফিল্ডার ও অধিনায়ক জামাল ভূঁইয়া। 

অনুমিতভাবে শুরুর একাদশে আছেন বাংলাদেশ ফুটবলে দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। তার সঙ্গে শুরুর একাদশে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ জায়ান আহমেদ। যুক্তরাজ্য প্রবাসী এই ফুটবলার হংকং এর বিপক্ষে ম্যাচে বদলি নেমে দুর্দান্ত খেলেছিলেন। 

তবে শুরুর একাদশে রাখা হয়নি কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমকে। তিনি বুধবার দলের সঙ্গে অনুশীলনও করেননি। কানাডায় ম্যাচ খেলে আকাশ পথে দীর্ঘপথ ভ্রমণ করে আসায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তাকে বিশ্রামে রাখা হয়ে থাকতে পারে। 

হংকং এর বিপক্ষে ভুলে যাওয়ার মতো ভুলে গোল খেয়েছিলেন গোলরক্ষক মিতুল মার্মা। তিনি আছেন একাদশে। এছাড়া তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, রাকিব হোসেনরা শুরুতে খেলার সুযোগ পেয়েছেন। 

বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল, জায়ান, তপু, তারিক, সাদ, জামাল, হামজা, মো. সোহেল, সোহেল রানা, রাকিব, ফয়সাল।   

আরও পড়ুন

×