ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুপার ওভারে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল

সুপার ওভারে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ০০:০৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ০০:১০

কাতারের দোহায় জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আকবর আলীর দল। নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচ জিততে শেষ ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৭ রান। হাতে উইকেট কম থাকায় পাকিস্তানের জয়ই তখন সম্ভাব্য মনে হচ্ছিল। কিন্তু ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হন সাকলাইন ও রিপন। দুজনে মিলে হাঁকান বিশাল ৩টি ছক্কা, ওই ওভার থেকে আদায় করে নেন ২০ রান।

সমীকরণ দাঁড়ায় শেষ ওভারে জয়ের জন্য ৭ রান। প্রথম বলে ২ এবং দ্বিতীয় বলে ১ রান নিয়ে রিপন স্ট্রাইক দেন সাকলাইনকে। তৃতীয় বল ডট হলেও চতুর্থ বলে ১ রান আসে। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। পরপর দুই বলে দুই রান নিতে পেরেছেন। তাতে সুপার ওভারে গড়ায় বাংলাদেশ ও পাকিস্তানের ফাইনাল। সাকলাইন ১৬ এবং রিপন ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শিরোপার ফয়সালা এখন হবে সুপার ওভারে।

আরও পড়ুন

×