ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফোডেনের শেষের গোলে ম্যানসিটির জয় 

ফোডেনের শেষের গোলে ম্যানসিটির জয় 
×

ফিল ফোডেনের গোলে উদযাপন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২৩:০৫

প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ফিল ফোডেন দুর্দান্ত এক গোল করে ৩-২ গোলে সিটিজেনদের জয় এনে দিয়েছেন। 

শনিবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে ফোডেনের গোলে প্রথম লিড নেয় পেপ গার্দিওলার দল। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন ইংলিশ এই ফরোয়ার্ড। ২৫ মিনিটে ক্রোয়াট ডিফেন্ডার জোসকো গার্ডিওল ব্যবধান ২-০ করে প্রথমার্ধ শেষ করেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে প্রিমিয়ার লিগে ফেরা লিডস। এভারটনের সাবেক ইংলিশ স্ট্রাইকার কালভার্ট লেইন ৪৯ মিনিটে ২-১ করেন ব্যবধান। ৬৮ মিনিটে সমতায় ফেরে লিডস। পেনাল্টি থেকে গোল করেন নামেচা। তার শট সিটিজেনদের ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুমা ফিরিয়ে দিলেও দ্বিতীয় শট জালে পাঠান। 

ম্যানসিটি যখন ম্যাচ সমতা করে দুই পয়েন্ট হারানোর শঙ্কায় তখন আবার আলোয় আসেন ফোডেন। তিনি বক্সের মুখ থেকে জটলার ভেতর থেকেও বাঁ-পায়ে জোরের ওপর শট নেন। যা দুর্দান্ত গোলে পরিণত হয়। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকল গার্দিওলার দল।  

আরও পড়ুন

×