বাফুফের উন্নয়নে পার্টনার হিসেবে যুক্ত হলো বিএসআরএম
মতিঝিলে বাফুফে সদর দপ্তরে দুই পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে আনুষ্ঠানিক যুক্ত হল স্টিল ব্র্যান্ড বিএসআরএম। গতকাল বুধবার মতিঝিলে বাফুফে সদর দপ্তরে এক অনুষ্ঠানে দুই পক্ষে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসআরএম জানিয়েছে, বাংলাদেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী করা ও এর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ উজ্জ্বল করার অভিন্ন লক্ষ্য নিয়ে, স্থায়ী উন্নয়নের জন্য দু’টি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে একত্রিত হয়েছে।
এতে আরও বলা হয়, এই চুক্তির মাধ্যমে অন্যতম সেরা স্টিল ব্র্যান্ড বিএসআরএম, বাফুফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা ও উৎকর্ষতাকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম ও বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন, অর্থ পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদির জোহাইর ও এফসিবি বিটপী-এর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
