আমিরুলদের অন্যরকম সংবর্ধনা দেবে ফেডারেশন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১২:৫০
জুনিয়র হকি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন আমিরুল ইসলাম-রাকিবুল হাসান রকিরা। ২৪ দলের বিশ্বকাপে ১৭তম হওয়া দলটিকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করে নেন হকি ফেডারেশনের কর্তারা। সেখানে আয়োজনটা সংক্ষিপ্ত ছিল।
তবে আমিরুলদের জন্য এবার অন্যরকম সংবর্ধনার আয়োজন করেছে দেশের হকির নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটির শাহিন দ্বীপে আজ অনুষ্ঠান হবে যুব হকির তারকাদের জন্য।
সোমবার সকাল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত। সংবর্ধনার সঙ্গে তাদের আর্থিক পুরস্কারও দেওয়া হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতা বাংলাদেশের মেয়েরাও।
- বিষয় :
- আমিরুল ইসলাম
- হকি
