ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর ঐতিহাসিক জয়

ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর ঐতিহাসিক জয়
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১২:২১

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজেদের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

দুর্দান্ত ফর্মে থেকে মাঠে নামলেও ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় বার্সেলোনা। জুলিয়ানো সিমিওনেকে ফাউল করে ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেখেন পাউ কুবার্সি। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে ৪৫ মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারেজ। 

১০ জনের দলে পরিণত হয়েও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে বার্সা। তবে মার্কাস র‍্যাশফোর্ডের শট ক্রসবারে লাগা এবং লামিন ইয়ামালের গোল অফসাইডে বাতিল হওয়ায় সমতায় ফেরা হয়নি তাদের। উল্টো ৭০ মিনিটে সোরলোথের গোলে ব্যবধান দ্বিগুণ করে ২০০৬ সালের পর প্রথমবার ন্যু ক্যাম্পে জয়ের স্বাদ পায় অ্যাটলেটিকো।

আগামী মঙ্গলবার মেত্রোপলিতানোয় হবে ফিরতি লেগ। অ্যাটলেটিকোর মাঠে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পরের ধাপে যাওয়া খুব কঠিন হবে বার্সেলোনার জন্য। গত ফেব্রুয়ারিতে এখানে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ফ্লিকের দল।

আরও পড়ুন

×