ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল, জয়ে ফিরল লিভারপুল

নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল, জয়ে ফিরল লিভারপুল
×

গোলের পর এজে। ছবি - এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১২:৪৫

ম্যানচেস্টার সিটিকে সরিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে টেবিলের চারে উঠে এসেছে লিভারপুল।

নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে শুরুতেই লিড নেয় আর্সেনাল। ম্যাচের নবম মিনিটে কাই হাভার্টজের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন এবেরেচি এজে। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচজুড়ে বল দখল ও নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় গানাররা। নিউক্যাসল সমতায় ফেরার চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ২২ জয় ও ৭ ড্রয়ের পাশাপাশি তাদের গোল ব্যবধান ম্যানসিটির চেয়ে মাত্র একটি বেশি।

এদিন অ্যাস্টন ভিলাকে টপকে চারে ওঠার মিশনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। ম্যাচের ৩৫ মিনিটে আলেকজান্ডার ইসাকের গোলে লিড নেয় অলরেডরা। এর পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন লেফট-ব্যাক অ্যান্ড্রু রবার্টসন। বিরতির পর ৭১ মিনিটে দানিয়েল মুনিজ প্যালেসের হয়ে একটি গোল শোধ করলে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান রিটজ গোল করলে ৩-১ ব্যবধানের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল। ৩৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এল সালাহ-রবার্টসনরা।

আরও পড়ুন

×