৮ ফুট উচ্চতার আফগান ভক্তকে নিয়ে বিড়ম্বনা
ভক্তদের মাঝে শের খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৮:৩১
ভারতের লৌখনতে বুধবার আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শহরে ভিড় করেছে ক্রিকেট অনুরাগীরা। আর এই ভিড়ের মধ্যেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন ৮ ফুট উচ্চতার এক আফগান ভক্ত। ওই ভক্তের নাম শের খান। তিনি কাবুলের বাসিন্দা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তবে লৌখনর হোটেলে সবার ঠাঁই মিললেও, মিলেনি শের খানের। ৮ ফুট ২ ইঞ্চি লম্বা শের খানের থাকা নিয়ে বিরম্বনায় পড়েছে শহরের হোটেলগুলো। তিনি থাকার জায়গা খুঁজতে শহরের বেশ কয়েকটি হোটেলে যান। কিন্তু তার উচ্চতা এতই বেশি যে হোটেল কর্তৃপক্ষ তাকে না করে দেন।
স্বাভাবিকভাবেই একা এক নতুন শহরে এই বিড়ম্বনার মুখে পড়ে বেশ হতাশ শের খান। কোনও উপায় না দেখে অগত্যা স্থানীয় পুলিশের কাছে দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার রাতে অবশেষে রাতটুকু কাটানোর জন্য স্থানীয় একটি হোটেল পুলিশ তার থাকার ব্যবস্থা করে দেন।
এদিকে সবচেয়ে লম্বা এই মানুষটিকে দেখতে কৌতুহলী ভিড় জমে যায় হোটেলের বাইরে। ওই হোটেলের এক কর্মকর্তা জানান, প্রায় ২০০ জন মানুষ শের খানকে দেখতে এসেছেন। তিনি খুবই বিরক্ত হয়েছেন।'
হোটেলের বাইরে লোকজন ভিড় করার কারণে পুলিশ শের খানকে পরে একানা স্টেডিয়ামে নিয়ে যেতে বাধ্য হয়। ওই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ম্যাচটি হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, আগামী চার থেকে পাঁচ দিন এই শহরেই থাকবেন শের খান।
- বিষয় :
- শের খান
- আপগানিস্তান