সেই দুই বোলারকে ডেকেছিলেন তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৭:০০
এক ওভারে ৯২ রান দিয়ে ১০ বছরের নিষেধাজ্ঞায় পড়া লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদ ও ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিমকে ডেকেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম জানার চেষ্টা করেছেন কি কারণে ২০১৭ সালে ঢাকার দ্বিতীয় বিভাগ লিগে এক ওভারে ৯২ রান দিয়েছিলেন সুজন। ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম ১ ওভার ১ বলে দিয়েছিলেন ৬৯ রান। এ দুটি ঘটনাই দেশ বিদেশে আলোরণ তুলেছিল। মূলত পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এভাবে বোলিং করেছেন তারা।
২০১৭ সালের ১১ এপ্রিল ঢাকার সিটি ক্লাব মাঠে লালমাটিয়া ক্লাব খেলছিল অ্যাক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে। সুজন ছিলেন লালমাটির খেলোয়াড়। বিসিবির সাবেক প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানা ক্লাব অ্যাক্সিওমকে আম্পায়াররা নীতিহীনভাবে সুবিধা দিচ্ছিল বলে অভিযোগ উঠে।
বিষয়টি মেনে নিতে না পেরে ৬৫টি ওয়াইড, ৩টি নো বল ও ৪টি বৈধ বল করেছিলেন বলে রিপোর্ট হয়েছিল। ওভার থেকে ৯২ রান তুলে ম্যাচ জিতে নিয়েছিল। ওই ঘটনায় সুজন ও তাসনিমকে ১০ বছর ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিল। লালমাটি ক্লাব এবং আম্পায়াররাও শাস্তির মুখে পড়েছিলেন।
বিসিবির একটি সূত্র বৃহস্পতিবার সমকালকে জানায়, বর্তমান সভাপতি অবিচারের শিকার হওয়া দুই বোলারকে ডেকে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। তাদেরকে ক্রিকেটে পুনর্বাসন করার বিষয়ে ভাবছেন বোর্ড কর্তারা।
- বিষয় :
- তামিম ইকবাল
- বিসিবি
