ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

তানজিদের অভিষেক, বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

তানজিদের অভিষেক, বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৯:৫৬ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১০:০০

সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। ফলে ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হলো বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের। ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম। চোটের কারণে নেই সাদমান ইসলাম। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
 
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

আরও পড়ুন

×