কামাদার শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে রুখল জাপান
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৪:০৮ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ০৪:৩৫
বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জাপান। ম্যাচের ৮৯ মিনিটে দাইচি কামাদার গোলে হার এড়ায় জাপান।
প্রথমার্ধে দুই দল সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচটি জমে ওঠে। ৫১ থেকে ৬৪ মিনিটের মধ্যে হয় তিনটি গোল। প্রথমে সমতায় ফেরে জাপান। এরপর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসকে আবারও এগিয়ে দেন ক্রিসেনসিও সামারভিল।
সামারভিলের গোলের পর জয় নিয়েই মাঠ ছাড়ার আশা দেখছিল ডাচরা। তবে শেষ মুহূর্তে তাদের হতাশ করেন জাপানের মিডফিল্ডার দাইচি কামাদা। ৮৯ মিনিটে তার করা গোলেই ২-২ সমতা ফেরে জাপান।
এই ড্রয়ে দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিল।
