ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
×

ছবি- ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৫:২৯

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেটের জন্য এলো আরও এক সুখবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিশাল লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতকে পেছনে ফেলে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

সিলেট টেস্টে ৭৮ রানের জয়ের পর ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন টেবিলের পাঁচ নম্বরে। অন্যদিকে, বাংলাদেশের এই উত্থানে এক ধাপ নিচে নেমে গেছে ভারত। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতীয় দল এখন অবস্থান করছে ষষ্ঠ স্থানে। পাকিস্তান ৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের চ্যাম্পিয়নশিপ চক্রে নেমে গেছে টেবিলের আট নম্বরে। তালিকায় তাদের নিচে আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। আট ম্যাচের সাতটিতে হেরে ক্যারিবীয়দের পয়েন্ট শতাংশ মাত্র ৪.১৭।

সিলেটে ৪৩৭ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনেই ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৮ রানের জয়ে সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১২০ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টেও পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পেসার নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

আরও পড়ুন

×