ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে মরিনহো

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে মরিনহো
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৩:২৬

নতুন কোচ বেছে নিতে বেশি দেরি করল না রেয়াল মাদ্রিদ। আলোচনায় থাকা জোসে মরিনহোকে সান্তিয়াগো বের্নাবেউয়ে ‘ফেরাল’ ইউরোপের সফলতম ক্লাবটি।

এক প্রতিবেদনে শুক্রবার এই খবর জানিয়ে বিসিবি বলেছে, আগামী ৭ জুন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রিয়াল। পাশাপাশি একটা শর্তের কথাও বলা হয়েছে। ফ্লোরেন্তিনো পেরেস প্রেসিডেন্ট পুননির্বাচিত হলেই কেবল ৬৩ বছর বয়সী কোচের এই চুক্তি টিকে থাকবে।

চলতি মাসে একটি সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দেন পেরেস। এ সময় সাংবাদিক ও লা লিগার সমালোচনা করে বলেন, তার বিরুদ্ধে ‘সংগঠিত প্রচারণা’ চালানো হচ্ছে।

২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন পেরেস। ২০০৯ সাল থেকে এই পদে রয়ে গেছেন তিনি। তবে টানা দুই মৌসুমে রেয়াল শিরোপাশূন‍্য থাকায় বেশ চাপে আছেন ৭৯ বছর বয়সী পেরেস।

গত সেপ্টেম্বরে বেনফিকার কোচের দায়িত্ব নেন মরিনহো। পর্তুগিজ ক্লাব ছেড়ে আসছেন তিনি। চলতি মৌসুমে লিগে তৃতীয় হয়েছে বেনফিকা।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। ওই মেয়াদে লা লিগা, কোপা দেল রে ও স্প‍্যানিশ সুপার কাপ জয় করেন এই পর্তুগিজ কোচ।

আরও পড়ুন

×